• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

রূপগঞ্জে চাকরির ফাঁদ, উদ্ধার ১০ যুবক – গ্রেপ্তার ২

Thursday, 10 September 2026, 5:45 pm
রূপগঞ্জে চাকরির ফাঁদ, উদ্ধার ১০ যুবক – গ্রেপ্তার ২

Oplus_131072

3
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

চাকরির ভুয়া বিজ্ঞাপনে ১০ যুবককে অপহরণ, রূপগঞ্জে চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনলাইনে চাকরির আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে যুবকদের ফাঁদে ফেলে অপহরণ ও জিম্মি করে রাখার অভিযোগে একটি চক্রের মূলহোতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১ ও রূপগঞ্জ থানা পুলিশ।

একই অভিযানে একটি বাসা থেকে জিম্মিদশায় থাকা ১০ যুবককে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে রূপগঞ্জ থানার রূপসী কলাবাগান এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও ১০ যুবককে উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—সিরাজুল ইসলাম (২৯) ও অমিত হাসান (২৩)। র‍্যাবের দাবি, গ্রেপ্তার সিরাজুল ইসলাম এই অপহরণ চক্রের মূলহোতা।

র‍্যাব সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘যেকোনো শপিংমলে সেলসম্যান’ পদে চাকরির প্রলোভন দেখিয়ে একটি বিজ্ঞাপন প্রচার করা হয়। বিজ্ঞাপন দেখে চাকরিপ্রত্যাশী ১০ যুবক ওই চক্রের সঙ্গে যোগাযোগ করেন। পরে তাদের রূপগঞ্জের উত্তর রূপসী (কলাবাগান) এলাকার একটি বাসায় নিয়ে যাওয়া হয়।

সেখানে তাদের চাকরি হয়ে গেছে বলে জানিয়ে প্রত্যেকের কাছ থেকে ‘প্রসেসিং ফি’ বাবদ ৭ হাজার টাকা করে মোট ৭০ হাজার টাকা আদায় করা হয়। টাকা নেওয়ার পরও চাকরিতে যোগদানের সুযোগ না দিয়ে যুবকদের ওই বাসায় আটকে রাখা হয় বলে অভিযোগ।

র‍্যাবের ভাষ্য অনুযায়ী, ১০ যুবককে প্রায় ৩ থেকে ৪ দিন ধরে জিম্মি করে রাখা হয়। এ সময় তাদের পর্যাপ্ত খাবার ও পানি দেওয়া হয়নি। এমনকি কেউ সেখান থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করলে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

পরে গোপন সংবাদের ভিত্তিতে জিম্মিদের উদ্ধারে অভিযান পরিচালনা করে র‍্যাব-১১-এর সিপিএসসি ও রূপগঞ্জ থানা পুলিশের যৌথ দল। অভিযানে চক্রটির দুই সদস্যকে আটক করার পাশাপাশি বাসা থেকে ১০ যুবককে উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার পাশাপাশি যুবকদের জিম্মি করে রাখার ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। গ্রেপ্তার দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে চাকরির বিজ্ঞাপন দেখে অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে টাকা দেওয়ার আগে যথাযথভাবে যাচাই করা জরুরি।

Previous Post

ট্রাকের চাকায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

Next Post

সোনারগাঁয়ে উচ্ছেদ নাকি ‘আইওয়াশ’?

Related Posts

সোনারগাঁয়ে উচ্ছেদ নাকি ‘আইওয়াশ’?
Lead 1

সোনারগাঁয়ে উচ্ছেদ নাকি ‘আইওয়াশ’?

ট্রাকের চাকায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
Lead 6

ট্রাকের চাকায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

তারাব’র ‘ত্রাস’ রুবেল গ্রেপ্তার, এলাকায় স্বস্তি
Lead 4

তারাব’র ‘ত্রাস’ রুবেল গ্রেপ্তার, এলাকায় স্বস্তি

ফতুল্লায় চোরাই তেলের ‘সাম্রাজ্য’!
Lead 5

ফতুল্লায় চোরাই তেলের ‘সাম্রাজ্য’!

কাঁচপুর-ইলিশা ফেরিতে ভোলার পথে সহজ যাত্রা
Lead 1

কাঁচপুর-ইলিশা ফেরিতে ভোলার পথে সহজ যাত্রা

ওসমান ঘনিষ্ঠ কাজলের ‘অদৃশ্য সাম্রাজ্য’
Lead 1

ওসমান ঘনিষ্ঠ কাজলের ‘অদৃশ্য সাম্রাজ্য’

Next Post
সোনারগাঁয়ে উচ্ছেদ নাকি ‘আইওয়াশ’?

সোনারগাঁয়ে উচ্ছেদ নাকি ‘আইওয়াশ’?

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সোনারগাঁয়ে উচ্ছেদ নাকি ‘আইওয়াশ’? 10 Sep, 2026
  • রূপগঞ্জে চাকরির ফাঁদ, উদ্ধার ১০ যুবক – গ্রেপ্তার ২ 10 Sep, 2026
  • ট্রাকের চাকায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর 10 Sep, 2026
  • তারাব’র ‘ত্রাস’ রুবেল গ্রেপ্তার, এলাকায় স্বস্তি 10 Sep, 2026
  • ফতুল্লায় চোরাই তেলের ‘সাম্রাজ্য’! 09 Sep, 2026
  • প্রকাশ্যে গুলি, র‍্যাবের উপর হামলা : তবুও অধরা রাসেল-জাহিদ 09 Sep, 2026
  • ত্বকী হত্যা : বিচারহীনতার ১৬২ মাস 09 Sep, 2026
  • কাঁচপুর-ইলিশা ফেরিতে ভোলার পথে সহজ যাত্রা 08 Sep, 2026
  • ত্বকী হত্যার বিচার শুরুর দাবি 08 Sep, 2026
  • ওসমান ঘনিষ্ঠ কাজলের ‘অদৃশ্য সাম্রাজ্য’ 08 Sep, 2026
No Result
View All Result
September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Aug    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য