• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ত্বকী হত্যার বিচার শুরুর দাবি

Tuesday, 8 September 2026, 9:49 pm
ত্বকী হত্যার বিচার শুরুর দাবি

Oplus_131072

1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

চিহ্নিত আসামিদের নাম অন্তর্ভুক্ত করে দ্রুত চার্জশিট দাখিলের আহ্বান

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের তদন্ত শেষ করে চিহ্নিত আসামিদের নাম মামলার অভিযোগপত্রে অন্তর্ভুক্ত এবং দ্রুত বিচারকাজ শুরুর দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬২ মাস পূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট আয়োজিত আলোক প্রজ্বলন কর্মসূচিতে তিনি এ দাবি জানান।

সন্ধ্যা সাড়ে ৬টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, ত্বকী হত্যার বিচার নিশ্চিত করার দাবিতে দীর্ঘদিন ধরে প্রতি মাসের ৮ তারিখে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। তাঁর দাবি, তদন্ত শেষ হওয়ার পরও দীর্ঘ সময় ধরে মামলার অভিযোগপত্র আদালতে দাখিল না হওয়ায় বিচারপ্রক্রিয়া শুরু হচ্ছে না।

তিনি বলেন, তৎকালীন সরকারের মদদে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে—এমন অভিযোগ দীর্ঘদিন ধরে বিভিন্ন মহল করে আসছে। তাঁর বক্তব্য, হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে শামীম ওসমানসহ যেসব ব্যক্তির নাম তদন্তে বা বিভিন্ন পর্যায়ে চিহ্নিত হয়েছে, তাদের নাম অন্তর্ভুক্ত করে দ্রুত আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়া প্রয়োজন।

মাসুম আরও বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের প্রত্যাশা আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা। দীর্ঘদিন ধরে কোনো হত্যাকাণ্ডের বিচার না হলে তা বিচারহীনতার সংস্কৃতিকে উৎসাহিত করে। এ অবস্থায় ত্বকী হত্যার পাশাপাশি চঞ্চল ও মিঠু হত্যাকাণ্ডের বিচারও নিশ্চিত করার দাবি জানান তিনি।

তিনি নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং ত্বকী হত্যার বিচার দ্রুত শুরু করতে সরকারের প্রতি আহ্বান জানান।

আলোক প্রজ্বলন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারায়ণগঞ্জ জেলা কমিটির সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহিদুল হক দিপুসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ নারায়ণগঞ্জের মেধাবী শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকী নিখোঁজ হন। পরে ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর তীরে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এরপর থেকেই হত্যাকাণ্ডের বিচার দাবিতে প্রতি মাসের ৮ তারিখে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে ত্বকী মঞ্চ ও সাংস্কৃতিক-সামাজিক সংগঠনগুলো।

Previous Post

ওসমান ঘনিষ্ঠ কাজলের ‘অদৃশ্য সাম্রাজ্য’

Next Post

কাঁচপুর-ইলিশা ফেরিতে ভোলার পথে সহজ যাত্রা

Related Posts

কাঁচপুর-ইলিশা ফেরিতে ভোলার পথে সহজ যাত্রা
Lead 1

কাঁচপুর-ইলিশা ফেরিতে ভোলার পথে সহজ যাত্রা

ওসমান ঘনিষ্ঠ কাজলের ‘অদৃশ্য সাম্রাজ্য’
Lead 1

ওসমান ঘনিষ্ঠ কাজলের ‘অদৃশ্য সাম্রাজ্য’

ওসমানীয় ‘সৈনিক’ দেলোয়ার প্রধান এখন বিএনপির ছায়ায় !
Lead 1

ওসমানীয় ‘সৈনিক’ দেলোয়ার প্রধান এখন বিএনপির ছায়ায় !

রাজনীতির ছায়ায় ‘বেপরোয়া’ অনিক
Lead 4

রাজনীতির ছায়ায় ‘বেপরোয়া’ অনিক

খাদ্য কমিটিতে আবুল কালাম
Lead 4

খাদ্য কমিটিতে আবুল কালাম

শিক্ষার্থীকে বেত্রাঘাত, প্রধান শিক্ষক ফারুকের বিরুদ্ধে অভিযোগ
Lead 1

শিক্ষার্থীকে বেত্রাঘাত, প্রধান শিক্ষক ফারুকের বিরুদ্ধে অভিযোগ

Next Post
কাঁচপুর-ইলিশা ফেরিতে ভোলার পথে সহজ যাত্রা

কাঁচপুর-ইলিশা ফেরিতে ভোলার পথে সহজ যাত্রা

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • কাঁচপুর-ইলিশা ফেরিতে ভোলার পথে সহজ যাত্রা 08 Sep, 2026
  • ত্বকী হত্যার বিচার শুরুর দাবি 08 Sep, 2026
  • ওসমান ঘনিষ্ঠ কাজলের ‘অদৃশ্য সাম্রাজ্য’ 08 Sep, 2026
  • ওসমানীয় ‘সৈনিক’ দেলোয়ার প্রধান এখন বিএনপির ছায়ায় ! 08 Sep, 2026
  • রাজনীতির ছায়ায় ‘বেপরোয়া’ অনিক 07 Sep, 2026
  • খাদ্য কমিটিতে আবুল কালাম 07 Sep, 2026
  • শিক্ষার্থীকে বেত্রাঘাত, প্রধান শিক্ষক ফারুকের বিরুদ্ধে অভিযোগ 07 Sep, 2026
  • ভাতিজা হত্যায় চাচার যাবজ্জীবন 07 Sep, 2026
  • এসপি মিজানের পর ‘ক্যাশিয়ার’ করিমের বিদায়, চাঁদাবাজির তদন্ত করবে কে ? 06 Sep, 2026
  • ডিবির ‘সোর্স’ শুভ, রহস্যে মৃত্যু, লাশ নিয়ে টানাটানি 06 Sep, 2026
No Result
View All Result
September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Aug    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য