• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

স্ত্রীকে ছুরিকাঘাত, ফতুল্লায় স্বামীর ফাঁস

Wednesday, 23 September 2026, 7:04 pm
স্ত্রীকে ছুরিকাঘাত, ফতুল্লায় স্বামীর ফাঁস

Oplus_131072

2
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

ফতুল্লায় স্ত্রীকে ছুরিকাঘাতের পর ইজিবাইক চালকের আত্মহত্যার অভিযোগ

ফতুল্লা প্রতিনিধি :

নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতের পর শামীম হোসেন (৩৫) নামে এক ইজিবাইক চালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় তার স্ত্রী ময়ূরী বেগম (৩০) গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের চিতাশাল এলাকায় ফারুক হোসেন খোকনের বাড়ির দ্বিতীয় তলার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত শামীম হোসেন শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার রানীশাহ গ্রামের মৃত নুরু বেপারীর ছেলে। আহত ময়ূরী বেগম একই গ্রামের জয়নাল মাদবরের মেয়ে। এই দম্পতির ফাহিম (১০), ফাতেমা (৪) ও ফিরিস্তা (১) নামে তিন সন্তান রয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে শামীম ও ময়ূরীর মধ্যে প্রায়ই কথাকাটাকাটি ও ঝগড়া হতো। বুধবার সকাল ১০টার দিকে তাদের মধ্যে ফের ঝগড়া হয়। একপর্যায়ে শামীম বাসা থেকে বের হয়ে যান।

প্রতিবেশীদের ভাষ্য অনুযায়ী, কিছুক্ষণ পর শামীম বাসায় ফিরে দরজার সামনে স্ত্রী ময়ূরীর গলায় ছুরিকাঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে আহত ময়ূরী গলা চেপে ধরে রক্তাক্ত অবস্থায় বাসা থেকে বের হয়ে বাড়ির বাইরে চলে যান।

এরপর শামীম ঘরের দরজা বন্ধ করে দেন। কিছুক্ষণ পর পাশের কক্ষে থাকা তার মা চিৎকার-চেঁচামেচি শুরু করলে আশপাশের বাসিন্দারা এগিয়ে আসেন। পরে দরজা খুলে ঘরের ভেতর ফ্যানের সঙ্গে শামীমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা।

খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ময়ূরীকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। একই সময় পুলিশ ঘটনাস্থল থেকে শামীমের মরদেহ উদ্ধার করে। দুপুর সাড়ে ১টার দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহতের বড় ভাই মোস্তফা বলেন, ‘তাদের সংসারে তিনটি ছোট সন্তান রয়েছে। কী কারণে শামীম এমন ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে আমরা নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না।’

এদিকে ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্ত্রীকে ছুরিকাঘাতের পর স্বামীর আত্মহত্যার অভিযোগের পেছনে পারিবারিক কলহের প্রকৃত কারণ কী ছিল, তা তদন্তের মাধ্যমে পরিষ্কার হবে বলে জানিয়েছে পুলিশ।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, আহত নারীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি সুস্থ হলে ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং আহত নারীর বক্তব্যসহ সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের পর ঘটনার প্রকৃত কারণ ও ধারাবাহিকতা সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে।

Previous Post

‘অটো রাসেল’ এবার চাকরিচ্যুত

Next Post

ঔদ্ধত্যের শাস্তি, কিশোরগঞ্জ কারাগারে তারেক সাঈদ

Related Posts

ঔদ্ধত্যের শাস্তি, কিশোরগঞ্জ কারাগারে তারেক সাঈদ
Lead 1

ঔদ্ধত্যের শাস্তি, কিশোরগঞ্জ কারাগারে তারেক সাঈদ

‘অটো রাসেল’ এবার চাকরিচ্যুত
Lead 1

‘অটো রাসেল’ এবার চাকরিচ্যুত

রূপগঞ্জে ‘কুত্তা শ্রাবণ’সহ ৪ জন গ্রেপ্তার
Lead 1

রূপগঞ্জে ‘কুত্তা শ্রাবণ’সহ ৪ জন গ্রেপ্তার

চাঁদাবাজি  : গ্রেফতারের পর দল থেকেও বহিষ্কার ফয়সাল
Lead 4

চাঁদাবাজি : গ্রেফতারের পর দল থেকেও বহিষ্কার ফয়সাল

‘বাবার নামে ৭ কাজ’—পাউবোর নির্বাহী প্রকৌশলীকে ঘিরে দুদক
Lead 1

‘বাবার নামে ৭ কাজ’—পাউবোর নির্বাহী প্রকৌশলীকে ঘিরে দুদক

পদ্মা অয়েল ডিপোতে চাঁদার ‘দাবি’, ফয়সাল গ্রেপ্তার
Lead 4

পদ্মা অয়েল ডিপোতে চাঁদার ‘দাবি’, ফয়সাল গ্রেপ্তার

Next Post
ঔদ্ধত্যের শাস্তি, কিশোরগঞ্জ কারাগারে তারেক সাঈদ

ঔদ্ধত্যের শাস্তি, কিশোরগঞ্জ কারাগারে তারেক সাঈদ

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • ঔদ্ধত্যের শাস্তি, কিশোরগঞ্জ কারাগারে তারেক সাঈদ no comments   23 Sep, 2026
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • ঔদ্ধত্যের শাস্তি, কিশোরগঞ্জ কারাগারে তারেক সাঈদ 23 Sep, 2026
  • স্ত্রীকে ছুরিকাঘাত, ফতুল্লায় স্বামীর ফাঁস 23 Sep, 2026
  • ‘অটো রাসেল’ এবার চাকরিচ্যুত 23 Sep, 2026
  • রূপগঞ্জে ‘কুত্তা শ্রাবণ’সহ ৪ জন গ্রেপ্তার 23 Sep, 2026
  • চাঁদাবাজি : গ্রেফতারের পর দল থেকেও বহিষ্কার ফয়সাল 22 Sep, 2026
  • ‘বাবার নামে ৭ কাজ’—পাউবোর নির্বাহী প্রকৌশলীকে ঘিরে দুদক 22 Sep, 2026
  • পদ্মা অয়েল ডিপোতে চাঁদার ‘দাবি’, ফয়সাল গ্রেপ্তার 22 Sep, 2026
  • জামালপুরে ট্রেনে কাটা পড়ে তোলারাম কলেজছাত্রী নিহত 22 Sep, 2026
  • মুন্সীগঞ্জ কারাগারে তারেক সাঈদকে পিটিয়ে জখম ! 22 Sep, 2026
  • নারায়ণগঞ্জ বিআরটিএ: ঘুষ ছাড়া নড়ে না ফাইল! 21 Sep, 2026
No Result
View All Result
September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Aug    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য