• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

আড়াইহাজারে চার দিনে দুই খুন ও এক ধর্ষণ : উদ্বেগে স্থানীয়রা

Sunday, 12 July 2026, 2:36 pm
আড়াইহাজারে চার দিনে দুই খুন ও এক ধর্ষণ : উদ্বেগে স্থানীয়রা

Oplus_131072

7
SHARES
23
VIEWS
Share on FacebookShare on Twitter

শাহজাহান কবির,

আড়াইহাজার প্রতিনিধি :

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় টানা চার দিনের ব্যবধানে দুইটি হত্যা ও একটি ধর্ষণের ঘটনায় স্থানীয়দের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ধারাবাহিক এসব ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।

প্রথম ঘটনাটি ঘটে গত রোববার (৫ জুলাই) দিবাগত রাতে। উপজেলার জাঙ্গালিয়া কবরস্থান এলাকায় মো. আলিউল্লাহ (২৬) নামে এক অটোরিকশাচালককে দুর্বৃত্তরা ছুরিকাঘাতে হত্যা করে। হত্যার পর তার অটোরিকশাটি ছিনিয়ে নেওয়া হয়। পরদিন সোমবার (৬ জুলাই) বিকেলে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। নিহত আলিউল্লাহ পাশ্ববর্তী সোনারগাঁ উপজেলার বিশনাদী ভিটিপাড়া এলাকার বাসিন্দা হারুনের ছেলে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

দ্বিতীয় ঘটনাটি ঘটে বুধবার (৮ জুলাই) বিকেলে ব্রাহ্মন্দী ইউনিয়নের লস্করদী এলাকায়। দীর্ঘদিনের সম্পত্তি বিরোধকে কেন্দ্র করে মোক্তার হোসেন ও স্থানীয় বিএনপি নেতা মতিনের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে প্রবাস ফেরত যুবক সিয়াম (২৬)সহ উভয় পক্ষের অন্তত ৮ জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে সিয়ামকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার সকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সিয়াম মোক্তার হোসেনের ছেলে। এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ শনিবার দিবাগত রাতে গাজীপুরে অভিযান চালিয়ে মামলার ৬ নম্বর আসামি হিরণকে গ্রেফতার করে।

এদিকে একই দিন রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকায় সরকারি আবাসন প্রকল্পের এক প্রতিবন্ধী গৃহবধূ ধর্ষণের শিকার হন। অভিযোগ অনুযায়ী, স্থানীয় সজিব ওরফে কালাই নামের এক যুবক জোরপূর্বক তাকে ধর্ষণ করে। অভিযুক্ত সজিব একই এলাকার শাহজাহানের ছেলে। এ ঘটনায় ধর্ষণ মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ অঞ্চল) মেহেদী ইসলাম জানান, প্রতিটি ঘটনায় পৃথক মামলা গ্রহণ করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলছে। তিনি বলেন, “ধর্ষণ মামলার প্রধান আসামিকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। এছাড়া সিয়াম হত্যা মামলায় হিরণ নামে এক আসামিকেও আটক করা হয়েছে। অন্যান্য ঘটনাগুলোর তদন্ত অব্যাহত রয়েছে।”

স্থানীয়রা বলছেন, স্বল্প সময়ে একাধিক গুরুতর অপরাধ সংঘটিত হওয়ায় তারা নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন। দ্রুত দোষীদের গ্রেফতার ও কার্যকর আইনশৃঙ্খলা নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা।

Previous Post

“আমি জড়িত নই”—বিতর্কের কেন্দ্রে ফেরদাউস

Next Post

সোনারগাঁয়ে গোপন মিটিং ভেস্তে দিল পুলিশ, আটক দুলাল

Related Posts

আড়াইহাজারে সুতার মিলে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার
Lead 4

আড়াইহাজারে সুতার মিলে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

কিস্তির টাকার চাপে ফতুল্লায় তরুণীর আত্মহত্যা
Lead 1

কিস্তির টাকার চাপে ফতুল্লায় তরুণীর আত্মহত্যা

সিদ্ধিরগঞ্জে যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা
Lead 1

সিদ্ধিরগঞ্জে যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা

ওয়াদুদ হত্যা : দুই বছর পর সাংবাদিক নুরুজ্জামান গ্রেপ্তার
Lead 4

ওয়াদুদ হত্যা : দুই বছর পর সাংবাদিক নুরুজ্জামান গ্রেপ্তার

‘বড় প্রকল্পের’ ফাঁদে ৮ কোটি ১৩ লাখ ! আটক জাবেদ
Lead 6

‘বড় প্রকল্পের’ ফাঁদে ৮ কোটি ১৩ লাখ ! আটক জাবেদ

জামাল হত্যা : সেই ‘গালপোড়া’ রঞ্জুর মৃত্যুদণ্ড
Lead 4

জামাল হত্যা : সেই ‘গালপোড়া’ রঞ্জুর মৃত্যুদণ্ড

Next Post
সোনারগাঁয়ে গোপন মিটিং ভেস্তে দিল পুলিশ, আটক দুলাল

সোনারগাঁয়ে গোপন মিটিং ভেস্তে দিল পুলিশ, আটক দুলাল

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ no comments   27 Aug, 2026
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
  • আড়াইহাজারে সুতার মিলে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার 25 Aug, 2026
  • বাবার সামনেই মুহূর্তেই নিভে গেল শিশু ফাইজার প্রাণ 25 Aug, 2026
  • নাজমুস সাদাত এবার নারায়ণগঞ্জের প্রথম ভিসি 25 Aug, 2026
  • কিস্তির টাকার চাপে ফতুল্লায় তরুণীর আত্মহত্যা 25 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা 25 Aug, 2026
  • ওয়াদুদ হত্যা : দুই বছর পর সাংবাদিক নুরুজ্জামান গ্রেপ্তার 25 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য