• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

রূপগঞ্জে অভিযানে ৩ অস্ত্র, গ্রেপ্তার ছাত্রদল নেতা

Tuesday, 1 September 2026, 10:38 pm
রূপগঞ্জে অভিযানে ৩ অস্ত্র, গ্রেপ্তার ছাত্রদল নেতা
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

রূপগঞ্জে ছাত্রদল নেতাসহ দুইজন গ্রেপ্তার, উদ্ধার ৩ আগ্নেয়াস্ত্র ও ১৩ রাউন্ড গুলি

স্টাফ রিপোর্টার :

রাজধানীর ডেমরা থানার একটি মামলার তদন্তে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মো. মাসুদ রানাসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের একটি দল।

পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে একটি শটগান, দুটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোররাতে রূপগঞ্জের বরাবো ও বিরাব এলাকায় রূপগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার অপর ব্যক্তি ডেমরার বড়ভাঙ্গা এলাকার তাপস (৩৮)। পুলিশ জানায়, গ্রেপ্তার মো. মাসুদ রানা (৩৫) ডেমরার পূর্ব বক্সনগর এলাকার বাসিন্দা এবং তিনি ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক।

ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, একটি মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার রাত আড়াইটার দিকে ডেমরার সুলতানা কামাল সেতুর ঢাল এলাকা থেকে প্রথমে তাপসকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ রূপগঞ্জের বরাবো এলাকায় অভিযান চালায়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, বরাবো শরীফ মেলামাইলন-সংলগ্ন জলিলের বাড়িতে অভিযান চালিয়ে মো. মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় ওই বাড়ির একটি পরিত্যক্ত ঘরের কাঠের পাটাতনের ওপর থেকে একটি পুরোনো একনলা শটগান ও আট রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

পরবর্তীতে গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে বরাবো এলাকায় তাপসের ভাড়া বাসায়ও অভিযান চালানো হয়। পুলিশ জানায়, তার থাকার কক্ষের সানশেডের ওপর থেকে দুটি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

সব মিলিয়ে রূপগঞ্জে চালানো পৃথক অভিযানে তিনটি আগ্নেয়াস্ত্র, দুটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা তাইফুর রহমান জানান, গত ২৮ আগস্ট ভোরে ডেমরার সারুলিয়া এলাকায় বিএনপি নেতা মো. সেলিমের বাড়ি লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়ার ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ দুটি পিস্তলের গুলির খোসা ও একটি শটগানের কার্তুজ উদ্ধার করে।

তিনি বলেন, ওই গুলিবর্ষণের ঘটনায় ব্যবহৃত অস্ত্রের সঙ্গে রূপগঞ্জ থেকে উদ্ধার হওয়া অস্ত্রগুলোর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও তদন্তের মাধ্যমে ওই ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততার বিষয়টিও যাচাই করা হবে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, ডেমরা থানার একটি মামলার তদন্তের অংশ হিসেবে ডিএমপির একটি দল রূপগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় বরাবো ও বিরাব এলাকায় অভিযান পরিচালনা করেছে।

তিনি আরও জানান, এ ঘটনায় রূপগঞ্জ থানায় পৃথক কোনো মামলা হয়নি। ডেমরা থানার মূল মামলার তদন্তের অংশ হিসেবেই গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার অভিযান পরিচালিত হয়েছে। উদ্ধার করা অস্ত্র, গুলি ও অন্যান্য আলামত সংশ্লিষ্ট থানায় নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ বলছে, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির উৎস, বৈধতা এবং সাম্প্রতিক গুলিবর্ষণের ঘটনায় এগুলো ব্যবহার করা হয়েছিল কি না—এসব বিষয় তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Previous Post

সরকারের সমালোচনা, রাতেই বহিষ্কার আলামিন !

Related Posts

সরকারের সমালোচনা, রাতেই বহিষ্কার আলামিন !
Lead 1

সরকারের সমালোচনা, রাতেই বহিষ্কার আলামিন !

শামীম ওসমান-অয়নসহ ফতুল্লায় ১৫৫ জনের বিরুদ্ধে মামলা
Lead 5

শামীম ওসমান-অয়নসহ ফতুল্লায় ১৫৫ জনের বিরুদ্ধে মামলা

‘আমাদেরই নিরাপত্তা নেই’ : এমপি আবুল কালাম
Lead 1

‘আমাদেরই নিরাপত্তা নেই’ : এমপি আবুল কালাম

কোন অবস্থাতেই ফুটপাত ছাড়বে না হকাররা !
Lead 1

কোন অবস্থাতেই ফুটপাত ছাড়বে না হকাররা !

প্রতিমন্ত্রী ও যুগ্ম সচিবের অভিযানে ১৮ জনকে শোকজ
Lead 1

প্রতিমন্ত্রী ও যুগ্ম সচিবের অভিযানে ১৮ জনকে শোকজ

প্যারাডাইস ক্যাবল কারখানায় অস্ত্র উদ্ধার
Lead 5

প্যারাডাইস ক্যাবল কারখানায় অস্ত্র উদ্ধার

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে অভিযানে ৩ অস্ত্র, গ্রেপ্তার ছাত্রদল নেতা 01 Sep, 2026
  • সরকারের সমালোচনা, রাতেই বহিষ্কার আলামিন ! 01 Sep, 2026
  • শামীম ওসমান-অয়নসহ ফতুল্লায় ১৫৫ জনের বিরুদ্ধে মামলা 31 Aug, 2026
  • ‘আমাদেরই নিরাপত্তা নেই’ : এমপি আবুল কালাম 31 Aug, 2026
  • কোন অবস্থাতেই ফুটপাত ছাড়বে না হকাররা ! 31 Aug, 2026
  • প্রতিমন্ত্রী ও যুগ্ম সচিবের অভিযানে ১৮ জনকে শোকজ 31 Aug, 2026
  • প্যারাডাইস ক্যাবল কারখানায় অস্ত্র উদ্ধার 31 Aug, 2026
  • প্রতিমন্ত্রীর পর যুগ্ম সচিবের হানা, দুর্নীতির প্রশ্নে চুপ ডিসি 31 Aug, 2026
  • অফিস ফাঁকা, হাজিরা পূর্ণ ! প্রতিমন্ত্রীর ক্ষোভ 31 Aug, 2026
  • থানার নাকের ডগায় টি-শার্ট-স্টিকার, গ্রেপ্তার ৪ 31 Aug, 2026
No Result
View All Result
September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Aug    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য